বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বেনাপোলে ১টি কার্গো ট্রাকসহ আড়াই কোটি টাকার ভারতীয় পণ্যের চালান আটক করেছে বিজিবি।

Reporter Name

 

বেনাপোল থেকে এনামুল হকঃ

বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে ২২শে সেপ্টেম্বর দিবাগত রাত্রে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫৬৬) তল্লা’শীর জন্য থামানো হয়। ট্রাকটিতে অ’বৈ’ধ মালামাল বহন করতে পারে স’ন্দেহ হলে ট্রাকটি তল্লা’শীর জন্য বেনাপোল বিওপিতে আনা হয়।
একপর্যায়ে কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি, কার্গো ট্রাক ০১টি এবং ৭৪৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়।যার আনুমানিক সিজারমূল্য২,৫৫,৬১,৯৩০/-
(দুই কোটি পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার নয়শত ত্রিশ) টাকা।

আ’টককৃত চাল’ক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ বিল্লাল (৩২), পিতা-মোঃ বাবুল, গ্রাম-নামাজ গ্রাম, ডাকঘর-বেনাপোল, থানা-শার্শা, জেলা-যশোর এর সাথে ২০,০০০/-(বিশ হাজার) টাকা চুক্তির বিনিময়ে উক্ত মালামালগুলো বেনাপোল থেকে ঢাকা, মিপরপুর পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- (১) আঃ মালেক (৪৬), পিতাঃ নাদের মোল্যা, গ্রামঃ হাজী রোড কলেজ পাড়া, ডাকঘরঃ মাগুরা, থানা-মাগুরা, জেলাঃ মাগুরা, (২) অন্তর কর্মকার (২৯), পিতাঃ শুশান্ত কর্মকার, গ্রামঃ শিবরামপুর পাড়া, ডাকঘরঃ মাগুরা, থানাঃ মাগুরা, জেলাঃ মাগুরা।
আ’টককৃত চো’রা’চালা’নী মালামালসহ আ’সা’মী’দের বি’রু’দ্ধে মা’মলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃএনামুলহক হক, বেনাপোল প্রতিনিধি।
মোবাঃ০১৭১১৩৯৭৪৫৮
তাং২৩/০৯/২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ