শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠির নলছিটিতে সেলাই মেশিন, খেলাধুলার সামগ্রী ও মন্দিরে বাদ্যযন্ত্র বিতরন করেন এম পি ইলেন ভুট্টো জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন নবায়নযোগ্য জ্বালানি প্রসারে আইনি ও নীতিগত কাঠামো সংস্কার প্রয়োজন ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশে রূপান্তর হবে ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের চীনের ইউএসটিসি পরিদর্শন চালু হবে ‘ই-হেলথ কার্ড’, হাসপাতালে থাকবেন বিশেষ নিরাপত্তাকর্মী যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয় দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিশ্বে প্রায় ৯০ কোটি লোক প্রবীন- ফরিদপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভার বক্তারা 

Reporter Name

স্টাফ রিপোর্টার:

ফরিদপুরে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় , প্রবীণ হিতৈষী সংঘ এবং এনজিও সমূহের‌ উদ্যোগে ‌আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় সামনে র‍্যালি বের করা হয়। ফরিদপুর ‌সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ‌ এ এসএমআলী আহসান এর সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সোহরাব হোসেন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোঃ বদরুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি প্রবীণ হিতৈষী ‌ সংঘ ‌ ডাক্তার এম এ জলিল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ , বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ,জামায়াতে ইসলামীর ‌সাবেক শূরা সদস্য শামসুল ইসলাম আল বরাটি অধ্যাপক আব্দুল আজিজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে “আলোচনা সভায় বক্তারা সমাজে প্রবীনদের গুরুত্ব তুলে ধরে আলোচনা করে। তারা বলেন আমাদের সমাজে কিছু সংখ্যক প্রবীন ব্যক্তিগণ ভালো থাকলেও সমাজে অনেক প্রবীণ বিভিন্ন সমস্যা জর্জরিত। বিশ্বে প্রায় ৯০ কোটি লোক প্রবীন রয়েছেন। আমরা যদি আমাদের ধর্মের কথা মেনে চলি তাহলে আমাদের পিতা-মাতা মুরব্বিদের কে অসম্মান করিতে পারিনা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা উচিত।

সমাজে যারা প্রবীণ রয়েছে তাদের পরামর্শ নিলে দেশ ও জাতীয় উপকৃত হবে। বাংলাদেশ সরকার প্রবীন দের সেবার মান বৃদ্ধির জন্য প্রত্যেক থানায় নারী শিশু, বয়স্ক ‌ প্রতিবন্ধীদের জন্য আলাদা ডেস্ক গঠন করা হয়েছে । পাশাপাশি সরকার থেকে তাদের জন্য ‌ ব্যবস্থা করেছেন। আর তাই প্রবীনদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয় ‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ