বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি: তারেক রহমান

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: 

বিশেষ একজন ছাড়া সবাই খারাপ, এই ধারণার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছর ধরে ‘আমি ভালো আর সব খারাপ’ এরকম একটি বিষয় আমরা দেখেছি। দুঃখজনক হলেও ২৪ সালের ৫ তারিখের পরে কেন জানি মনে হচ্ছে সেটির বোধহয় পরিবর্তন হয়নি। এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়, এটির পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি।

তিনি বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে, মতামত দেওয়ার অধিকার তার আছে, বক্তব্য দেওয়ার অধিকার তার আছে। কিন্তু বিশেষ একজন ভালো আর বাকি সবাই খারাপ, এটি কোনোভাবে কাম্য হতে পারে না। এই ধারণার পরিবর্তন হতে হবে। এটি গণতন্ত্রের জন্য হুমকি, এটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।

সংসদ নির্বাচনে প্রার্থী নয়, ধানের শীষ মুখ্য বলে এসময় দলের নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আজ আমাদের বসে থাকার সময় নেই। বিভিন্ন এলাকায় আমাদের প্রার্থী ঘোষণা করা হয়েছে। হয়ত এমনও হতে পারে তোমার এলাকায় যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে। হয়তো তুমি একজনকে পছন্দ করতে, সে হয়তো পায়নি। যে পেয়েছে তার সঙ্গে হয়তো তোমার সম্পর্ক আছে একটু কম।

তিনি বলেন, ভাইরে তুমি তো প্রার্থীর জন্য কাজ করছো না, তুমি তো তোমার ধানের শীষের জন্য কাজ করছো। এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল বিএনপি, এখানে মুখ্য হচ্ছে ধানের শীষ, এখানে মুখ্য হচ্ছে দেশ। মানুষ ধানের শীষের পক্ষে রায় দিলে দেশ গড়ার প্রত্যেকটা পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে পারবো এবং করবো ইনশাআল্লাহ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ গড়ার পরিকল্পনাগুলো আমরা শুধু পরিকল্পনার মধ্যে রাখবো না; এগুলোকে আমরা যেকোনো মূল্যে জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আজ আমাদের প্রতিজ্ঞা, আমাদের আজকের কর্মপন্থা হলো আমাদের এই পরিকল্পনাগুলোর সঙ্গেই আমরা দেশের জনগণকে সম্পৃক্ত করবো। এটাই হচ্ছে আমাদের পরবর্তী দুই মাসের কাজ। এর বাইরে আর কোনো কাজ নেই।

এসময় ছাত্রদলের নেতাকর্মীদের দেশ গড়ার পরিকল্পনাগুলো নিয়ে নিজ নিজ এলাকার মানুষকে সম্পৃক্ত করা, সমর্থন নেওয়া ও সমর্থন জোগাড় করার আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

খাল খনন, বায়ুদূষণ রোধ, পরিবেশের উন্নয়ন, বর্জ্য অপসারণ, সারাদেশে ক্রীড়ার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব দূর, ফ্যামিলি কার্ড, ফামার্স কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিএনপির পরিকল্পনাসমূহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে নেতাকর্মীদের তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কথা বলেন তারেক রহমান।

‘নির্বাচিত সরকারের বিকল্প নেই’

তারেক রহমান বলেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই । কেন নেই? বিগত যে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কেন আন্দোলন করেছি? কারণ সেখানে কোনো জবাবদিহি ছিল না। মানুষ বেঁচে আছে কী মরে যাচ্ছে তার কোনো জবাবদিহি ছিল না। একমাত্র গণতন্ত্র সমাজে, দেশে এবং রাষ্ট্রে জবাবদিহি নিশ্চিত করতে পারে। সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে একমাত্র নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার।

২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মাস্টার মাইন্ড এ দেশের জনগণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছে দেশের মানুষ, গৃহবধূ, দেশের মুদি দোকানি, ক্ষুদ্র দোকানদার, রিকশাচালক, ভ্যানচালক, সিএনজি চালক, বাসের হেলপার, ছাত্র,-জনতা, মাদরাসার ছাত্র, ইউনিভার্সিটি-কলেজ-প্রাইভেট ইউনিভার্সিটিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ওই আন্দোলনের মাস্টারমাইন্ড ছোট ছোট শিশু, ওই আন্দোলনে ৬৩ জন শিশু শহীদ হয়েছে।

‘সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’

তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ইমিডিয়েট ভবিষ্যৎ তোমাদের ওপর, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া নির্ভর করছে কোমাদের ওপর। তোমরা যদি এগিয়ে আসো, তোমরা যদি ঐক্যবদ্ধ হও তাহলে দেশের সামনে একটি ভবিষ্যৎ আছে। তা না হলে একটি ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে। আমরা যদি আজ ঐক্যবদ্ধ হই, আমরা যদি যে যার অবস্থান থেকে কাজ করি, দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আজ আমাদের আর বসে থাকার সময় নেই।

‘দেশ গড়া পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির অন্য নেতারা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ