বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিজয় দিবসে সিরাজদিখানে ‘রান উইথ শিবির’ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান (মুন্সিগঞ্জ):

মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজদিখান উপজেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘রান উইথ শিবির’ শীর্ষক এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার নিমতলা পয়েন্ট থেকে ম্যারাথন দৌড়ের উদ্বোধন করা হয়। নির্ধারিত রুটে দৌড় শেষে প্রতিযোগীরা পুনরায় নিমতলা পয়েন্টে এসে প্রতিযোগিতা সম্পন্ন করেন। এ প্রতিযোগিতায় বিপুল সংখ্যক তরুণ-যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সম্মাননা মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি ও মুন্সিগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের মানবাধিকার সম্পাদক মোঃ সিফাতুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আসজাদ আব্দুল্লাহ। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে জাগ্রত করে। এই চেতনাকে ধারণ করে সুস্থ, সচেতন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন যুবসমাজ গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। ‘রান উইথ শিবির’-এর মতো আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে চাই, যেন তারা মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।”

অনুষ্ঠানে বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সুস্থ সমাজ গঠনে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ