সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিগত তিন নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের খুঁজছে পিবিআই

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের খুঁজছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের তথ্য চেয়ে চিঠি দিয়েছে পিবিআই।

এ প্রসঙ্গে ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন দেশের সকল জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে সংশ্লিষ্টদের নাম ও বিস্তারিত তথ্য চেয়েছেন।

মনির হোসেন এ সংক্রান্ত চিঠিতে উল্লেখ করেছেন, শেরেবাংলা নগর থানার দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সকল জেলা/সকল মেট্রোর নির্বাচনি এলাকার নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী/বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বরের তথ্য সরবরাহের জন্য অনুরোধ করেন।

এই অবস্থায়, ইসি সচিবালয়ে দ্রুত তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ