বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিএনপি নেতা মিজানুর রহমান সিনহা আর নেই

নিজস্ব প্রতিবেদক

বর্ষীয়ান রাজনীতিবিদ মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও  সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা(৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ২ টায় (১৬মে) মৃত্যু বরন করেন তিনি। তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

রাজনীতিবিদ মিজানুর রহমান সিনহা কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। মুন্সিগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ সালে সপ্তম ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যথাক্রমে ৫৮,৪৫৫ ও ৮৩,৬২৩ ভোট লাভ করে আওয়ামী লীগের প্রার্থী নূরুল ইসলাম খান বাদল ও সাগুফতা ইয়াসমিন এমিলিকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সর্বশেষ ঘোষিত জেলা বিএনপির কমিটির আহ্বায়কের দায়িত্ব পান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে তাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়, তবে গুরুত্বর অসুস্থ জনিত কারনে সেসময় তিনি হাসপাতালে ভর্তি হলে চূড়ান্ত মনোনয়নে পরিবর্তন আসে।

স্থানীয়রা জানায়, রাজনৈতির বাইরেও স্থানীয় সামাজিক উন্নয়ন ও দানশীলতায় অবদান রেখেছেন মিজানুর রহমান সিনহা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রামে ও বিএনপি নেতাকর্মীদের মাঝে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ