মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা। 

Reporter Name

মো লুৎফুর রহমান রাকিব স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে চৌদ্দগ্রামে অনুষ্ঠিত একটি রাজনৈতিক সৌজন্য অনুষ্ঠানে দেখা গেছে এক বিস্ময়কর দৃশ্য। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদার নিজ বাড়িতে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় ১০ নং বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন মিলনকে।

একজন আওয়ামী লীগ নেতাকে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতার ব্যক্তিগত আয়োজনে উপস্থিত দেখা যাওয়ায়, স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক অ’স’ন্তোষ ও বি’রুপ প্রতি’ক্রি’য়ার দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষো’ভ প্রকাশ করে বলেন, নিজাম উদ্দিন মিলন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নাম ব্যবহার করে বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দ’ম’ন-পী’ড়’ন চালিয়েছেন। তিনি সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য মুজিবুল হকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

তারা আরও দাবি করেন, ২০১৫ সালে চৌদ্দগ্রামে সংঘটিত একটি নৃ’শং’স ঘটনায়, যেখানে একটি বাসে আ’গু’ন দিয়ে ৮ জনকে পু’ড়ি’য়ে মা’রা হয়—সে ঘটনায়ও মিলনের সম্পৃক্ততা রয়েছে ।

তাদের ভাষ্য, ঈদের শুভেচ্ছা হোক বা সামাজিক সৌজন্য—যে ব্যক্তি গত ১৬ বছর ধরে বিরোধীদের নি’পী’ড়’নে অগ্রভূমিকা পালন করেছে, তাকে এভাবে স্বাগত জানানো রাজনৈতিক শিষ্টাচার তো নয়ই, বরং এটি মাঠের কর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন একটি ঘটনায় শুধু বিএনপির অভ্যন্তরেই নয়, বরং গোটা চৌদ্দগ্রামের রাজনৈতিক ময়দানে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এটি কৌশলগত অবস্থান বদলের ইঙ্গিত, নাকি নিছক সৌজন্যবোধ—এই প্রশ্নের উত্তর খুঁজছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ