শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিএনপিকে সুসংগঠিত করতে সবাইকে একমতে কাজ করতে হবে — — শামা ওবায়েদ

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল
বিশেষ প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন নেতা কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করতে হবে ।

রবিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ওবায়েদ চত্বরে গট্রি ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ উপরোক্ত কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহন করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার দাওয়াত ঘরে ঘরে পৌছে দিতে হবে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগষ্টের পর থেকে বার বার বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

গট্রি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার,সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওহিদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,বিএনপি নেতা খন্দকার খায়রুল বাশার আজাদ,জাহিদুর রহমান মাষ্টার, আবুল কালাম মাষ্টার, ডাঃ শাহ আলম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম শামসুদ্দিন, নুরু মাতুব্বর,জাহিদ মাতুব্বর,রফিক মেম্বার, আরিফ খন্দকার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ