বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বিএডিসি ডিলার এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Reporter Name

 

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

বিএডিসি সীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ এবং সম্মিলিত নীতিমালা-২০২৫ বাস্তবায়নে বিএডিসি বীজ ডিলারদের অন্তর্ভুক্তিকরণের লক্ষে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি রাজশাহী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বীজ ডিলারগণ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও আধুনিক কৃষি ব্যবস্থার প্রসারে অপরিহার্য্য অংশ হিসেবে দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করে আসছেন। কৃষক পর্যায়ে মানসম্মত বীজ সময়মতো পৌঁছে দিয়ে কৃষি উৎপাদনকে গতিশীল করছেন। তারা সম্মিলিত নীতিমালা-২০২৫”- এ প্রভাবিত নতুন ডিলার নিয়োগ এবং ইউনিয়নে ৩ জন করে ডিলার নিয়োগের নীতিগত চমৎকার সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। এই সিদ্ধান্তটি কৃষি উপকরণ বিতরণ ব্যবস্থাকে বিকেন্দ্রীয়করণ এবং প্রান্তিক পর্যায়ে সেবা সম্প্রসারণের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ বলে উল্লেখ করেন।
তারা বলেন, সরকারের এই জনহিতকর নীতিমালা অর্থাৎ ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এর দ্রুত ও সফল বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিএডিসি বীজ ডিলারগণই সবচেয়ে উপযোগী এবং অভিজ্ঞ শক্তি। তাদের রয়েছে বহু নন্ধবের সঞ্চিত অভিজ্ঞত্য, কৃষকদের সাথে সরাসরি সম্পর্ক প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত বিস্তৃত একটি সুসংগঠিত বিতরণ নেটওয়ার্ক। তারা আরো উল্লেখ করেন সারা দেশে বর্তমানে প্রায় ১১,০০০ জন বিএডিসি বীজ ডিলাররের মধ্যে ইতিমধ্যে প্রায় ৫,২০০ জন সার ডিলার হিসেবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং সফলভাবে দ্বৈত ব্যবসা পরিচালনা করছেন। এই পরিসংখ্যান প্রমাণ করে যে অবশিষ্ট ডিলারদেরও সার ডিলারশিপ প্রদান করা হলে কৃষি উপকরণের সরবরাহ আরও সুষম ও নিশ্চিত হবে।
অবিলম্বে অবশিষ্ট বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হলে কৃষকরা এক স্থান থেকেই বীজ ও সার উভয় মৌলিক উপকরণ সংগ্রহ করতে পারবেন, যা তাদের যাতায়াত খরচ ও মূল্যবান সময় উল্লেখযোগ্য ভাবে সাশ্রয় করবে।

নীতিমালার দ্রুত সম্প্রসারণ: অভিজ্ঞ ডিলারদের ব্যবহার করে কোনো রকম নতুন অবকাঠামোগত বিনিয়োগ ছাড়াই “সম্মিলিত নীতিমালা-২০২৫” এর লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের মধ্যে পূরণ করা সম্ভব হবে। সরকারের লক্ষ্য অর্জন ও ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সেবা: ইউনিয়নের ৩জন ডিলারের লক্ষ্য পূরণে অভিজ্ঞ বিএডিসি ডিলারদের অন্তর্ভুক্ত করলে সেবার পরিধি ওয়ার্ড পর্যায় পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে প্রসারিত হবে।যা সরকারের অঙ্গীকার প্রান্তিক কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেয়ার হাতকে আরো শক্তিশালী করবে বলে জানান।

তারা আরো উল্লেখ করেন সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ বাস্তবায়নের জন্য গঠিত ৮ (আট) সদস্যের কমিটিতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ)- এর প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকলেও, মাঠ পর্যায়ের অভিজ্ঞতা প্রতিফলনের জন্য বিএডিসি ডিলার এসোসিয়েশনের কোন প্রতিনিধিকে অন্তর্ভূক্ত করা হয়নি। অতএব, বিএফএ-এর ন্যায় বিএডিসি ডিলার এসোসিয়েশনের এক জন অভিজ্ঞ প্রতিনিধিকে ঐ কমিটিতে অন্তর্ভূক্ত করার দাবী জানান তারা।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি মাহাফুজুল হাসনাইন। উপস্থিত ছিলেন বিএডিসি ডিলার এসোসিয়েশন রাজশাহী জেলা সাধারণ সম্পাদক শরীফ উদ্দিনসহ অন্যান্য সদস্য ও বীজ ডিলার গণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ