বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বায়ুদূষণে শীর্ষে বেইজিং, পঞ্চম ঢাকা

অনলাইন ডেক্স

বিশ্বের ১২০টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে চীনের বেইজিং। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। বৃহস্পতিবার সকাল ১০টা ২০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা বেইজিং বায়ুর মান ২৩৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

এ ছাড়া ১৯৮ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।এই শহরের বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৯ স্কোরে শহরটির বাতাসও অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৭৩ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে চীনের হ্যাংঝু শহর ও পঞ্চম অবস্থানে উঠে রয়েছে রাজধানী ঢাকা।

১৬৭ স্কোরে এই শহরের বাতাসও ‘অবস্বাস্থ্যকর’। 

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ