বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বাড়াতে ‘সিনেমাআরেনা’র সূচনা সভা বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বালিয়াকান্দিতে পলিথিনে ঢেকে ব্যবসা পরিচালনা

Reporter Name

 

গোলাম মর্তবা রিজু , বালিয়াকান্দি প্রতিনিধি :

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সড়কে মাটি টানা টলির কারণে প্রতিদিনই বাড়ছে ধুলাবালির প্রকোপ। রাস্তাজুড়ে উড়তে থাকা ধুলোর কারণে হাঁটা-চলা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য—সবকিছুই যেন দুর্ভোগে পরিণত হয়েছে।

স্থানীয় বাজারে পরিস্থিতি আরও ভয়াবহ। দোকানের ভেতরে ধুলো ঢুকে পড়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে তাদের দোকানগুলো পলিথিনে ঢেকে রাখছেন। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ক্রেতাদেরও পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।

ব্যবসায়ীদের অভিযোগ, টলিচালকদের কোনোরূপ নিয়ম-নীতি না মানা, অতিরিক্ত গতিতে চলাচল, এবং মাটি খালাসের পর রাস্তা না ধোয়ার কারণেই ধুলার পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এতে দোকানের পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে নারী-পুরুষ, শিশুসহ পথচারীদের জন্য।

স্থানীয়দের দাবি, দিনের পর দিন এভাবে ধুলো উড়তে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। দ্রুত টলির ওপর নিয়ন্ত্রণ, পানি ছিটানো এবং রাস্তা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করলে সামনে শুষ্ক মৌসুমে পরিস্থিতি আরও বেদনাদায়ক হবে বলে মনে করছেন তারা।

এদিকে সচেতন মহল বলছে, টলি চলাচলে নিয়ম-কানুন প্রয়োগ, অনুমোদনহীন ট্রলি বন্ধ এবং নির্দিষ্ট সময়ে মাটি পরিবহনের বিধিনিষেধ জারি করলেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে।

সড়কের ধুলোয় ঢেকে যাওয়া বাজার ও ভোগান্তিতে অতিষ্ঠ মানুষ এখন দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে প্রশাসনের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ