রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাইক দুর্ঘটনায় ১৭ বছরের কিশোর নাজিমের মর্মান্তিক মৃত্যু

Reporter Name

মো: আরিফ সরকার, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী কিশোর নাজিম। সে থানাহাট ইউনিয়নের বাসিন্দা এবং মো. মাসুদ রানা ফারুকের ছেলে।

দুর্ঘটনাটি ঘটে রবিবার (২৯ জুন ২০২৫) রাত আনুমানিক ৮টার আগে থানাহাট ইউনিয়নের মঞ্জু হাজীর ভাটার সামনে ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাজিমসহ তিন বন্ধু মোটরসাইকেলে ছিলেন। নাজিম দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে নাজিমের একজন বন্ধু বুকে আঘাত পেয়েছেন, আর অপরজন সুস্থ রয়েছেন। পরে নাজিমকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজিমের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ