বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বছরজুড়ে পালিত হবে নজরুল বর্ষ : সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ড্রেস

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষে আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

 

 

 

 

 

রবিবার (১৪ জুন) সকালে সচিবালয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

 

 

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদানকে বিগত ১৭ বছরে মূল্যায়ন করা হয়নি। বর্তমান সরকার জাতীয় কবির অবদানকে সম্মান জানিয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে।তিনি জানান, গত ২৫ মে থেকে শুরু হওয়া এ আয়োজন আগামী বছরের ২৫ মে পর্যন্ত চলবে।

 

 

 

 

 

এর অংশ হিসেবে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তবে নজরুল বর্ষ শুধু আনুষ্ঠানিক আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কবির সাহিত্য, দর্শন ও চিন্তাধারার সংরক্ষণ, গবেষণা এবং প্রচারে সরকার ধারাবাহিকভাবে কাজ করবে।

 

মন্ত্রী আরো বলেন, জাতীয় কবিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো পরিচিত করে তুলতে সরকার কাজ করছে।

 

 

 

 

 

এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্বের ৪৪টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি জোরদার করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ