বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৯ তম জন্মদিনে কেক কেটে মোহনপুরে আওয়ামী লীগের সদস্য গ্রেপ্তার 

Reporter Name

মো: ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলার ৫ নং বাকশিমইল ইউপির খাড়ইল গ্রামে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করার অভিযোগে আওয়ামী লীগের সদস্য ও মৌগাছি কলেজের অধ্যক্ষ শামসোজ্জহা বেলালকে গ্রেপ্তার করেছে মোহনপুর থানা পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা তেতুলতলা মোড় নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় বাকশিমইল ইউনিয়নের খাড়ইল গ্রামে আওয়ামী লীগের সদস্য সহ কয়েক জন সংক্রিয় নেতৃবৃন্দ মিলে কেক কেটে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। ওই অনুষ্ঠানের নেতৃত্ব দেন, আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের সদস্য অধ্যক্ষ শামসোজ্জহা বেলাল। অনুষ্ঠানের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পরপরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া অধ্যক্ষ মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাদের মধ্যে কয়েক জনের বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে আরেকটি মামলা করা হয়েছে। বাকি আসামীদের ধরার জন্য অভিমান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ