বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়া-২ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম দোয়ার মধ্য দিয়ে শুরু করলেন কার্য দিবস

মোঃ জান্নাতুল নাঈম,(বগুড়া) শিবগঞ্জ প্রতিনিধি:

পবিত্র জুম্মার নামাজের পর দোয়ার আয়োজনের মধ্যদিয়ে কার্য দিবস শুরু করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটে বিজয়ী বিএনপির মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম।

জানা যায়, বিএনপির একাধিক আসন নিয়ে প্রার্থীরা বিজয়ী হলেও বিজয়ে আনন্দ মিছিল করা থেকে নেতাকর্মীদের বিরত রাখছে দলটি।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২.৩০ ঘটিকায় রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিপুলসংখ্যক আসনে নির্বাচিত হওয়ায় ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়।

এ উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর প্রতি শুভ কামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে।

তবে উল্লেখ থাকে যে, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে দেশব্যাপী মসজিদে মসজিদে অনুষ্ঠিতব্য দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়।

এরই ধারাবাহিকতায় বগুড়া-২ শিবগঞ্জ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম, শুক্রবার বেলা ১২টায় তিনি বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় হযরত শাহ সুলতান (রহঃ) এর মাজার মসজিদে দোয়ার আয়োজন করেন। এতে বিএনপির নেতাকর্মী সহ অসংখ্য মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

দোয়া শেষে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, তিনি বলেন, “আমি এমপি বলে আমার কোন লোকজন যদি কোন অন্যায় কাজে লিপ্ত হয়” আমি তাদের দল থেকে বহিষ্কার করব এবং আইনে সোপর্দ করব”। আমাদের উদ্দেশ্য হলো মানুষের সেবা। শিবগঞ্জের উন্নয়ন করা। মানুষকে বিপদে ফেলা নয়। তিনি আরও বলেন, নির্বাচনী গেজেট ফাইনাল করতে জরুরি ভাবে ঢাকায় যেতে হচ্ছে। ঢাকা থেকে এসে শিবগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় মা- বোন ও ভাইদের সাথে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করব। এর আগে দোয়ায় প্রয়াত সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা দিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ