মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়া শিবগঞ্জ মোকামতলা মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Reporter Name

 

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

গত (২৮ ফেব্রুয়ারি) শনিবার দুপুরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
মোকামতলায় উচ্চশিক্ষার সুযোগ প্রসারের লক্ষ্যে ‘মোকামতলা মীর শাহে আলম–ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “গ্রামের মেধাবী শিক্ষার্থীদের শহরমুখী হতে না দিয়ে নিজ এলাকায় উন্নত শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। শিক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামীণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান সম্প্রসারণ সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অংশ।” তিনি আরও আশ্বস্ত করেন যে, আধুনিক অবকাঠামো ও প্রয়োজনীয় শিক্ষা-সুবিধা নিশ্চিত করে এই প্রতিষ্ঠানটিকে একটি মানসম্মত ও আদর্শ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল একটি মানসম্মত কলেজ প্রতিষ্ঠা। আজ এই মহাবিদ্যালয় স্থাপনের মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হলো। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে পাঠদান কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় সার্বজনীন মন্দিরসহ বাজারের বিভিন্ন সমস্যা সরজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার নাগরিক ভোগান্তি কমাতে এবং অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ