মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়া শিবগঞ্জ মহাস্থান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হিরু’র নেতৃত্বে ধানের শীষের বিশাল মিছিল।

Reporter Name

 

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে- ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরুর নেতৃত্বে বিশাল একটি প্রচার মিছিল বের করা হয়।
রবিবার সন্ধ্যায় মহাস্থান বাসস্ট্যান্ড হিরুর কার্যালয় থেকে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারদের অংশগ্রহণে ৩৭বগুড়া-২ শিবগঞ্জ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলমের পক্ষে গণসংযোগ শেষে একটি প্রচার মিছিল বের করে মহাস্থানের গুরুত্বপূর্ণ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি আবারও সেখানে গিয়ে সমাবেত হয়।
এসময় হাফিজুর রহমান হিরু বলেন, “আমাদের সকল ভেদাভেদ ভুলে দল ও উন্নয়নের স্বার্থে তারেক রহমানকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনতে কাজ করতে হবে”। এ জন্য বিএনপির মনোনীত প্রার্থী শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে ভোটে বিজয়ী করে তারেক রহমানকে শিবগঞ্জের এ আসন উপহার দিতে হবে।
এবারের জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে এলাকার উন্নয়ন হবে কি না। তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।
এসময় আরও বক্তব্য রাখেন, রায়নগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বাবলু, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ হিরণ। এতে আরও উপস্থিত ছিলেন, লালমিয়া, তরিকুল ইসলাম ফাইন, রবিউল ইসলাম রবি, এমাদুল হক, রাসেল রহমান, রফিকুল ইসলাম টুলু, ইব্রাহীম, আপেল, রব্বি ইসলাম, সুজন ইসলাম, রফিকুল ইসলাম, নিপু মিয়া, রবিউল ইসলাম সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ