বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়া শিবগঞ্জ মহাস্থানগড় প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ।

Reporter Name

 

মোঃ জান্নাতুল নাঈম
বগুড়া শিবগঞ্জ প্রতিনিধিঃ

বুধবার (৪ ফেব্রুয়ারী) ২০২৬ বিকাল ৩টায় বগুড়ার ঐতিহাসিক মহাস্থান শাহ সুলতান বলখী রাঃ ফাযিল মাদ্রাসা হল রুমে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।

অনুষ্ঠানে মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক নুরনবী রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৭ বগুড়া ২ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ মীর শাহে আলম। তিনি নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তার পক্ষে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তা তাহেরুল ইসলাম বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, বরং সত্যের সন্ধান ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর অঙ্গীকার।
সাংবাদিকদের দায়িত্ব হলো মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠা এবং সমাজে বিভ্রান্তি রোধে সক্রিয় ভূমিকা রাখা।
সম্প্রীতি নবনির্বাচিত কমিটি সাংবাদিকতার বিদ্যমান ঐক্য ও সংহতি আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে।

এই অভিষেক অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ নয়, বরং বগুড়ার ঐতিহাসিক পটভূমিতে সাংবাদিক সমাজের ঐক্য, নৈতিক দৃঢ়তা এবং গণমাধ্যমের শক্তিশালী ভূমিকা পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

অভিষেক অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নামুজা ইউপি চেয়ারম্যান ( প্যানেল) রাসেল মামুন, বিএনপি নেতা শিমিল,, বারী, খোকন, সহ অন্যান্য নেতৃবৃন্দ।নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি গোলজার রহমান, যুগ্ম-সাধারন সম্পাদক জহুরুল ইসলাম সৈকত সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মনির, কোষাধ্যক্ষ সোহাগ মাহবুব,দপ্তর সম্পাদক নুর ইসলাম জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সালাম, ধর্মীয় সম্পাদক ফজলুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক রোমান আলী,আইন বিষয়ক সম্পাদক আ: রহিম সরকার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহিদুল ইসলাম সরকার, আন্তর্জাতিক সম্পাদক, খন্দকার টিটু, কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম আকাশ,সাখাওয়াত হোসেন, আরিফুল ইসলাম, সোহানুর রহমান সিয়াম প্রমুখ।অনুষ্ঠান শেষে প্রধান অতিথির প্রতিনিধি ও উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তাহেরুল ইসলামের সাথে মহাস্থানগড় প্রেস ক্লাবের নবগঠিত কমিটির নেতবৃন্দ ফটোশেসনে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ