মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর  মহানগর প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কোতয়ালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ নুরুজ্জামান। 

Reporter Name

 

মোঃ আরিফ শেখ, স্টাফ রিপোর্টার ফরিদপুর :

ফরিদপুর  মহানগর প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন কোতয়ালী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ নুরুজ্জামান। কোতয়ালী থানার  ইনচার্জ (ওসি) নুরুজ্জামানের আমন্ত্রণে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার এবং সাধারণ সম্পাদক রেজাউল করিমের নেতৃত্বে শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) রাত আটটায় থানায় এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, সাংবাদিকদের নিরাপদ কাজের পরিবেশ, তথ্য আদান–প্রদানের সমন্বয় এবং অপরাধ দমনে পুলিশ-সাংবাদিক সহযোগিতা আরও বর্ধিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় ওসি নুরুজ্জামান ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপস্থিত সকল তরুণ সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন।

কুশল বিনিময় শেষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের একঝাঁক তরুণ সংবাদকর্মী স্মৃতিচারণমূলক ফটোসেশন করেন।

উল্লেখ্য, নবনিযুক্ত ওসি নুরুজ্জামান ২০ নভেম্বর কোতয়ালী থানায় দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি মধুখালী থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং অপরাধ দমনে তাঁর পেশাদারিত্ব ও নেতৃত্বের জন্য প্রশংসিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ