রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর ভাঙ্গা কালামৃধায় টিএমএসএস শাখার শুভ উদ্বোধন।

Reporter Name

আল আমিন তালুকদার, ব্যুরো প্রধান ফরিদপুর। 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধায় টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ)-এর ১০৪৩তম শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিএমএসএস পরিচালক ও প্রধান অপারেশন–৮ (বরিশাল বিভাগ) গোলাম মোস্তফা বলেন, দরিদ্র ও নিপীড়িত মানুষের কল্যাণে ত্যাগ ও মানবসেবার প্রত্যয়ে গড়ে উঠেছে টিএমএসএস। গ্রামের দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্যেই এই প্রতিষ্ঠানের যাত্রা।

তিনি আরও জানান, টিএমএসএস বর্তমানে জাতিসংঘসহ ১১টি আন্তর্জাতিক ও জাতীয় সংস্থার স্বীকৃত একটি মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান। দেশে টিএমএসএসের অধীনে ২৫০ শয্যাবিশিষ্ট ক্যান্সার হাসপাতালসহ একাধিক মেডিকেল হাসপাতাল পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে কালামৃধা এলাকাতেও একটি হাসপাতাল স্থাপনের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালামৃধা বাজার কমিটির সভাপতি মো. টিটু খান, ভাঙ্গা থানার পক্ষে এসআই রামপ্রসাদ, রিজিওন প্রধান মো. বাবুল হোসেন, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, স্থানীয় সাংবাদিক ও ফরিদপুর মহানগর প্রেসক্লাবের সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই দিন ১২ জন ঋণগ্রহীতার মাঝে মোট ৩৮ লাখ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি প্রবাসী আয় পাঠানো, বিদেশগামীদের ঋণ সুবিধা এবং বিভিন্ন সঞ্চয় ও মুনাফা স্কিমের বিষয়েও জানানো হয়।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কালামৃধা শাখার ম্যানেজার মোহাম্মদ সোহেল রানা এবং সঞ্চালনায় ছিলেন ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার মো. আবু বকর সিদ্দিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ