শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর নগরকান্দায় অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার 

Reporter Name

 

মোঃ আরিফ শেখ , ফরিদপুর জেলা প্রতিনিধি :

সোমবার (১৯ জানুয়ারি ২০২৫) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাংগি গ্রামে অজ্ঞাত  এক যুবকের লাশ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুজন নামের এক কৃষক জমিতে পেঁয়াজ লাগাতে এসে প্রথমে লাশটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।

প্রত্যক্ষদর্শী মোঃ হাবিবুর রহমান জানান, সকাল ১১টা ৩০ মিনিটের দিকে সুজন লাশটি দেখতে পেয়ে আমাদের জানায়। আমরা এসে লাশটি দেখে সঙ্গে সঙ্গে নগরকান্দা থানায় খবর দিই। পরে পুলিশ এসে তদন্ত শুরু করে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে নগরকান্দা থানার (ওসি) রাসেল সামদানী আজাদ বলেন, দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে স্থানীয়দের কাছ থেকে লাশ পাওয়ার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও কেউ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। আমরা দ্রুত লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা করছি। তিনি আরো জানান ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ