শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর ধলার মোড়ের পদ্মা নদীতে গোসল করতে নেমে ২ বন্ধু নিহত

Reporter Name

গালিব মাহাবুব,(ফরিদপুর) জেলা প্রতিনিধি:

ফরিদপুর ধলার মোড় পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র, নামঃ তামিম (২১) পিতাঃ শওকত হোসেন, গ্রাম মেদী আশুলাই ,থানা কালিয়াকৈর,জেলা গাজীপুর। অপরজনের নামঃ আব্দুল আল মারুফ (২০) পিতাঃ মোয়াজ্জেম হক শামীম, গ্রাম উত্তর শরিফপুর, থানা ধরমপুর, জেলা নোয়াখালী।

স্থানীয় লোকজনের কাছথেকে জানাযায়, আজ (২৫ জুন) আনুমানিক দুপুর ৩টার দিকে ৬ বন্ধু গোসলের উদ্দেশ্যে পদ্মা নদীতে নামে, অতঃপর ৪ বন্ধু পদ্মা নদীর পাড়ে ফিরলেও ২ বন্ধু ফিরতে পারেনি। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে, ফরিদপুর রেজওয়ান মোল্লা হসপিটালে নেওয়া হলে,ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। তারা দুইজন’ই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে থাকত বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ