বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর জেলা লাইট, সাউন্ড ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

মোঃ আরিফ শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর জেলা লাইট, সাউন্ড ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে ফরিদপুর পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ ইফতার মাহফিলে জেলার লাইট, সাউন্ড ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম গাজী, বাংলাদেশ লাইট, সাউন্ড অ্যান্ড লজিস্টিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুনা মাইক অ্যান্ড সাউন্ডের কর্ণধার মোহাম্মদ আব্বাস মিয়া, রাজবাড়ী জেলা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাবিব ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা লাইট, সাউন্ড ও ফুল ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শেখ মামুন। সার্বিক পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হামজা শেখ ও সহ-সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সানি।
এ সময় ফরিদপুর নাইট অ্যান্ড সাউন্ড অপারেটর অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও সংযমের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ