সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর জেলা নর্থ চ্যানেল ইউনিয়নে চলছে নদী থেকে ভরাট বালু উত্তোলনের মেলা। 

Reporter Name

 

মোঃ আরিফ শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুর জেলা  সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের মমিন খাঁর হাট গ্রামের পাশ্ববর্তী ধোলাইয়ের চরে দীর্ঘ দুই বছর ধরে ডেজার মেশিন ব্যবহার করে ভরাট বালু উত্তোলনের অভিযোগ উঠেছে রাকিব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ ছাড়াই প্রকাশ্যে এই বালু উত্তোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি।
অভিযোগের বিষয়ে রাকিবের সঙ্গে কথা বললে তিনি নিজেকে একটি টিভি চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দেন। এ ঘটনায় এলাকাবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে—একজন সাংবাদিক কীভাবে বছরের পর বছর ধরে এভাবে অবৈধভাবে বালু উত্তোলন করতে পারেন?
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, আইন সবার জন্য সমান—পরিচয় যাই হোক, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ