রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর জেলায় একই নম্বর প্লেটের ৫ প্রাইভেটকার জব্দ 

Reporter Name

মোঃ শাহীন শেখ,ক্রাইম রিপোর্টার ফরিদপুর:

ফরিদপুর জেলা শহরের ভাঙ্গা রাস্তার মোড় হোটেল রাজস্থানের সামনে একই নম্বর প্লেটের পাঁচটি প্রাইভেটকারের দেখা মিলেছে। ঘটনা স্থলে পুলিশ এসে প্রাইভেটকার গুলো জব্দ করে। প্রাথমিক ভাবে কোনো গাড়ির মূল মালিক এবং কাগজপত্র পাওয়া যায়নি।

হোটেল রাজস্থানের ম্যানেজার মো. মহিউদ্দিন জানান, একই রকমের পাঁচটি প্রাইভেটকার বৃহস্পতিবার (৪সেপ্টে২০২৫) ভোরের দিকে হোটেলের সামনে আসে। গাড়িগুলোতে চালকসহ ১৮ জন আরোহী ছিলেন। তাদের ভাষ্যমতে শহরের কমলাপুর এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য এসেছিলেন তারা। সকালে গাড়িগুলো দেখে উৎসুক জনতা ভিড় করে এবং ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গাড়িগুলো থানায় নিয়ে যায়।

ফরিদপুর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) খুরশিদ আলম শিকদার বলেন, গাড়িগুলোর শোরুম কিংবা গ্যারেজ নম্বরের সঠিক কাগজপত্র পাওয়া যায়নি। পরে সেগুলো কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়। গাড়ির সঠিক কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে (বিআরটিএ) জানানো হবে। শোরুম নম্বর অথবা শুধু গ্যারেজ নম্বর দিয়ে গাড়িগুলো রাস্তায় চলাচলের নিয়ম নেই। এ ধরনের নম্বর প্লেট গাড়িগুলো শুধুমাত্র শোরুম থেকে গ্যারেজ পর্যন্ত যেতে পারে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, প্রাইভেটকারগুলো পুলিশ লাইনে রাখা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা কিংবা জিডি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ