বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে ৭ বিএনপি নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name

মোঃ আরিফ শেখ,  ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ৭ নেতাকর্মীর সাংগঠনিক দায়িত্ব ফিরিয়ে দিয়েছে বিএনপি।
রোববার জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেরস আলী ইছা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে পূর্বে জারিকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো এবং তাদের পূর্বের দায়িত্ব পুনর্বহাল করা হলো। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাফিউল আলম মিন্টু, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মালেক নান্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর সরদার, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী সিরাজুল ইসলাম, মধুখালী উপজেলার বিএনপির সদস্য আরিফুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবু বকর ছিদ্দিক, জাহাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আজাদ খান।

বিজ্ঞপ্তিতে আরো সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে। বহিষ্কৃত নেতাদের পুনর্বাসন ও পুনরায় দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে ফরিদপুর জেলা বিএনপির রাজনীতিতে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তৃণমূলের একাংশ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখলেও, আরেক অংশ দলীয় শৃঙ্খলার পরিপন্থি হিসেবে মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ