বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে হেজবুত তওহীদের প্রচার ঘিরে সংঘর্ষ: বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাসহ আহত ৩

Reporter Name

আল আমিন তালুকদার , ব্যুরো চিফ, ফরিদপুর :

ফরিদপুর জেলা শহরের চরকমলাপুর এলাকায় হেজবুত তওহীদের লিফলেট বিতরণ ও প্রচারণাকে কেন্দ্র করে স্থানীয় জনতার সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সদস্য সচিব সোহেল রানাসহ অন্তত ৩ জন আহত হয়েছেন।
জানা যায়,রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের চরকমলাপুর ব্রিজের কাছে হেজবুত তওহীদের নেতাকর্মীরা মাইকিং ও লিফলেট বিতরণ করছিলেন। এসময় স্থানীয়রা তাদের প্রচারণায় বাধা দেয় এবং ‘নীতিবিরোধী’ কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের থানায় যেতে বলে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব সোহেল রানা ও তার সহযোগীরা ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হেজবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম নিকণ দাবি করেছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ করছিলেন। এসময় কোনো উস্কানি ছাড়াই তাদের ওপর হামলা চালানো হয়েছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং হেজবুত তওহীদের কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন আজাদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ