রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে সাঁড়াশি অভিযানে কৃষকলীগ নেতাসহ মোট ৫৮ জন গ্রেপ্তার

Reporter Name

 

মোঃ আফজাল শেখ , ক্রাইম রিপোর্টার ফরিদপুর :

সরকার ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় কৃষকলীগ নেতাসহ মোট ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ও চুরিসহ বিভিন্ন অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
২২ ডিসেম্বর সোমবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্র জানায়, গত ৪৮ ঘণ্টায় ফরিদপুর সদরসহ বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত পলাতক, মাদক কারবারি এবং চুরি ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে জেলার বোয়ালমারী উপজেলার কৃষকলীগ নেতা লিটন মৃধার নাম নিশ্চিত করা গেছে। তবে বাকি গ্রেপ্তারদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ