শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে চারদিনব্যাপী শ্রীশ্রী বন্ধুবাসন্তি উৎসব শুরু

Reporter Name

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের গোয়ালচামটে অবস্থিত ‌ ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রীধাম শ্রী অঙ্গনে চারদিনব্যাপী শ্রীশ্রী বন্ধুবাসন্তি উৎসব শুরু হয়েছে।আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে
উৎসব উপলক্ষে আজ ‌ বৃহস্পতিবার থেকে ‌ সোমবার পর্যন্ত ‌বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ‌বিকেলে শ্রী চন্দ্রপাত ও কীর্তন মেলা পরিবেশন করবেন শ্রী অঙ্গনের ব্রহ্মচারিবৃন্দ। এছাড়া শ্রীশ্রী মহানাম মহাকীর্তনের মাধ্যমে
ধর্মীয় অনুষ্ঠান করা হবে। এছাড়া ‌
নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে মহানাম সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীপাদ মহেন্দ্রজীর তিরোধান তিথি পালিত হবে।
এ উপলক্ষে মহেন্দ্রজীর সমাধি মন্দিরে অষ্টপ্রহরব্যাপী মহানাম মহাকীর্তন ও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
উৎসবের শেষ দিন সোমবার কুঞ্জভঙ্গ ও নগরকীর্তনের মধ্য দিয়ে চারদিনব্যাপী এ ধর্মীয় আয়োজনের সমাপ্তি ঘটবে। এতে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আগত অসংখ্য ভক্ত-অনুসারীরা
এই মহতি ধর্ম অনুষ্ঠানে উপস্থিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ