মো : আরিফ শেখ জেলা প্রতিনিধি ফরিদপুর।
ফরিদপুর অতিষ্ঠ করে তোলা মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতভর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
চুরির নেপথ্যে সিসিটিভি ফুটেজ
পুলিশ জানায়, গত ২০ ডিসেম্বর দুপুর ১:৩৫ মি: শহরের রঘুনন্দনপুর এলাকার ‘হালিমা ভিলা’র নিচতলা থেকে জুনায়িদ হাবিব নামে এক শিক্ষকের একটি ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। চুরির পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করেন পুলিশ। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাতে অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে আইনের আওতায় আনা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. এনামুল চৌকদার (২৬): ইব্রাহীমদী, ফরিদপুর সদর।
২. সিদ্দিক সরদার (৪০): শোভারমপুর, ফরিদপুর।
৩. তাসফিক মাহমুদ তামিম (২০): আলীপুর গোরস্থান এলাকা।
৪. আশিকুল ইসলাম অনিক (২২): আলীপুর গোরস্থান এলাকা।
৫. রাতুল শেখ (২২): আলীপুর গোরস্থান এলাকা।
৬. লিয়ন শেখ (২৪): চর মাধবদিয়া, ফরিদপুর।
৭. সাব্বির হোসেন নয়ন ওরফে সাদ্দাম (৩৪): নড়াগাতি, নড়াইল।
১টি ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল।
১টি অ্যাপাচি ৪-ভি আরটিআর (Apache 4V RTR) মোটরসাইকেল।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৫ দিনে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অভিযান পরিচালনাকারী এসআই নুর হোসেন জানান, “গ্রেফতার হওয়া ব্যক্তিরা পেশাদার চোর। তারা বিশেষ ধরনের চাবি ব্যবহার করে যেকোনো মোটরসাইকেল মুহূর্তেই চালু করে নিয়ে যেতে পারে। তারা এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছে এবং জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়।”
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাদের সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।