বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত

Reporter Name

 

নাজমুল হুদা , ক্রাইম রিপোর্টার  ফরিদপুর :

ফরিদপুরে ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। জানা গেছে শুক্রবার দিবাগত রাত পৌনে চারটার দিকে কোতোয়ালি থানাধীন পশ্চিম ভাটি কানাইপুর গ্রামে আব্দুল আলী বেপারী
সাং পশ্চিম ভাটিকানাইপুর
থানা- কোতোয়ালী এর টিনশেড বিল্ডিং এর বসত ঘরের বারান্দার গ্রিলের হ্যাজবোলের তালা ঝোলানোর কড়া ভেঙ্গে চারজন ডাকাত ঘরে প্রবেশ করে।
ডাকাতেরা ‌ ঘরে প্রবেশ করার পর বাড়ির মালিক আব্দুল আলী বেপারীকে ঘুম থেকে ডেকে উঠায়।
তাকে ভয় ভীতি দেখিয়ে তার ঘরে থাকা টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ২,০০,০০০/- টাকা ও স্টিলের আলমারি ভেঙ্গে বিভিন্ন প্রকার স্বর্ণের গহনা যার ওজন অনুমান ৫ ভরি নিয়ে নেয়। আব্দুল আলীকে অজ্ঞান করার জন্য চেতনা নাশক স্প্রে ব্যবহার করে।
ঘরে থাকা সকল লোককে জিম্মি করে ফেলে,দুষ্কৃতিকারীরা আব্দুল আলী ব্যাপারীর বৃদ্ধ মায়ের কানের দুল জোরপূর্বক ‌‌ ছিনিয়ে নেয়। এবং হুমকি দিয়ে বলে ‌ ভয় দেখায় যে, তাদের ঘরের চারপাশে তাদের কয়েকজন লোক বাইরে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের সকলের মাথা ও মুখে মাফলার দিয়ে পেঁচানো ছিল ।
তারা অনুমান ২০ -২৫ মিনিট সময় ঘরে অবস্থান করে।
বাড়ির মালিক আব্দুল আলী বেপারীকে চেতনা নাশক দ্রব্য দিয়ে স্প্রে করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে ‌ কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ‌ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ