মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

‎ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ। ‎

‎মামুন রহমান ‎ফরিদপুর সদর প্রতিনিধি ।।  ‎

‎ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ।

‎মামুন রহমান

‎ফরিদপুর সদর প্রতিনিধি ।।

‎ফরিদপুরে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর সদরের বদরপুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে ব্র্যাক নার্সারির উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

‎প্রশিক্ষণ কর্মশালায় ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে ৫০ জনেরও বেশি কৃষক ও কৃষাণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মঙ্গলবার (৫ই মে) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই দিনব্যাপী অধিবেশনে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতকরণ, আগাছা দমন এবং সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে চারা রোপণের সঠিক সময়, নিবিড় পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো রপ্ত করেন। এছাড়া পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন। তিনি ছাদ বাগান ও সমতল ভূমিতে স্বল্প জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ বাগান তৈরি, সঠিক পরিচর্যা, ফলন বৃদ্ধি ও সময়োপযোগী কীটনাশক প্রয়োগের ওপর কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ব্র্যাকের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা সমন্বয়কারী (ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর) মো. আসাদুল্লাহ এবং ব্র্যাক নার্সারির সহযোগী হিসাবরক্ষক অনিমেষ বিশ্বাস।

‎প্রশিক্ষণে অংশ নেওয়া চরভদ্রাসন উপজেলার কৃষক লিয়াকত আলী বলেন, “ব্র্যাক নার্সারির এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ আধুনিক চাষাবাদের অনেক নতুন তথ্য জানতে পেরেছি, যা আমাদের ফলন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।” রাজবাড়ী থেকে আসা কৃষক খন্দকার সাইফুল ইসলাম জানান, আগে সঠিক পদ্ধতি না জানায় হাড়ভাঙা খাটুনি সত্ত্বেও তারা কাঙ্ক্ষিত ফলন পেতেন না। এই প্রশিক্ষণ তাদের সেই হতাশা দূর করে নতুন আশার আলো দেখিয়েছে।

‎ফরিদপুর সদরের কৃষাণী উপমা রায় ব্র্যাকের এই উদ্যোগকে ‘যুগান্তকারী’ আখ্যা দিয়ে বলেন, “শুধু পেঁপে নয়, সব ধরনের ফলজ বাগান ও কৃষিকাজে আমরা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। বিশেষ করে ছাদ বাগান ও স্বল্প জায়গায় ফলন বাড়ানোর কৌশলগুলো আমাদের জন্য খুব উপকারী হয়েছে।”

‎আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগবালাই নিয়ন্ত্রণ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল লক্ষ্য। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল কৃষক ও কৃষাণীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ