রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে দুর্গাপূজায় এবারে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে

Reporter Name

 

মোঃ আরিফ শেখ,  ফরিদপুর জেলা প্রতিনিধি:

হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় এবারে নিরাপত্তার ক্ষেত্রে তিনস্তরে সাজানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ড নজরদারিতে রয়েছে পুলিশ,সেনাবাহিনী,র‍্যাব আনসার সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা বাহিনী একদিকে যেমন তাদের নিজস্ব পোশাকে দায়িত্ব পালন করছেন তার পাশাপাশি সিভিলেও তারা পূজামন্ডপ গুলোতে অবস্থান করছেন। এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা ১২ টায় ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের বাস মালিক গ্রুপের আয়োজনে দুর্গা মন্ডপে উপস্থিত হন র‍্যাব ১০-এর অধিনায়ক, এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম। আরো উপস্থিত ছিলেন বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, ফরিদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম বলেন, এবারে দুর্গাপূজায় তিনস্তরে নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সোশ্যাল মিডিয়ায় পূজা উৎসব নিয়ে কোন গুজব রটালে দ্রুতই আইন-শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের একার দ্বারা সম্ভব নয় নিরাপত্তা এবং পূজা উৎসবে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দেয়া। এক্ষেত্রে সাংবাদিক ভাইদের ও অনেক বড় দায়িত্ব রয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারবো।সংবাদ সম্মেলন শেষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন সহ সকলের সাথে কুশল বিনিময় করেন প্রশাসনিক কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ