মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি

অনলাইন ডেস্ক

ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি

 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

 

ফরিদপুর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে জেলা পরিষদ ফরিদপুরের প্রশাসক আফজাল হোসেন খান (পলাম)-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক আফজাল হোসেন খান (পলাম)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মামুনুর রশিদ (কুটি),ফরিদপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি এস এ সত্তার নান্নু।ফরিদপুর বিএনপির সদস্য মো. শামীম হোসেন, এবং বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাজাহান শেখ

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজু খান এবং আন্তঃজেলা পরিবহন ফরিদপুরের শ্রমিক নেতা মোঃ সাজ্জাদ হোসেন মলিন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন লাভলু।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রশাসক আফজাল হোসেন খান (পলাম) ফরিদপুর জেলা পরিষদের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। এজন্য তাকে সম্মাননা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

অনুষ্ঠানটি উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। শেষে অতিথিদের সম্মানে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ