বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে জামায়াতে ইসলামীর‌ গণ মিছিল ও স্মারকলিপি প্রদান

Reporter Name

স্টাফ রিপোর্টার:

কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর গনমিছিল ও স্মারকলিপি প্রদান ‌ কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল রবিবার সকাল ১০ টায় ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের আমীর মাওলানা বদরুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে উক্ত কর্মসূচি পালন করা হয়। এর অংশ হিসেবে ‌ শহরের জনতা ব্যাংকের মোড় হতে এক গন মিছিল বের করা হয়। এটি শহরের

প্রধান সড়ক প্রদক্ষিন করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মূখে গিয়ে শেষ হয়। সেখানে ‌ সংক্ষিপ্ত সমাবেশ ও সমাবেশ পরবর্তী জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল ওহাব,নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন ‌ আহমেদ,পৌর শাখার আমীর ডাঃ রুবেল।

এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গনভোট আয়োজন করা,আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা,অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাস্টিট সরকারের সকল জুলুম -নির্যাতন, গনহত্যা ও দূনীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানান।

এরপর ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার হাতে ‌ উক্ত স্মারকলিপি তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ