সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ৬৪বছর বৃদ্ধাকে কুপিয়ে জখম, 

Reporter Name

ডেক্স রিপোর্ট

ফরিদপুর জেলা  সদর কোতয়ালী থানাধীন দক্ষিণ কালীবাড়ি পিয়ন কলোনী এলাকায় জমি সংক্রান্ত  জেরে এক ৬৫ বছরের এক বৃদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত  এবং আহতের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী নাছিমা আক্তার বানু (৬৪) বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার মেয়ে নুসরাত আজিজ স্বর্ণা (৪২) কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দক্ষিণ কালীবাড়ি পিয়ন কলোনী এলাকার নিজ বসতবাড়ির পশ্চিম পাশে পাকা রাস্তায় পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযুক্তরা হলেন—সৈয়দ আবু মোজাহার লিয়াকত আলী ওরফে ছাকু (৬০), তার স্ত্রী সৈয়দা আখতুজা পাখি (৫০), সৈয়দা শাহানা বেগম (৫৮), মীনা আক্তার (৫২), হেলেনা আক্তারী (৫৫) ও খন্দকার এ্যালেক্স (৪২)।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত ছাকু রামদা দিয়ে নাছিমা আক্তার বানুর মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। অন্য অভিযুক্তরা লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এ সময় খন্দকার এ্যালেক্সের লোহার রডের আঘাতে ভুক্তভোগীর ডান হাত ভেঙে যায়।
একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে অভিযুক্ত মীনা আক্তার তার গলা থেকে আনুমানিক দুই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রিকশাযোগে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত খন্দকার এ্যালেক্স একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে এলাকায় পরিচিত। ঘটনার বিষয়ে একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ