রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে চাঁদাবাজ ও একাধীক মামলার আসামি তূর্য ও তার স্ত্রী যৌথ বাহিনীর অভিযানে মাদক সহ গ্রেফতার

Reporter Name

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী চর কমলাপুর এর বাসিন্দা মোঃ তুষার শিকদারের ছেলে খালেদ মোহাম্মদ তূর্য (২৭) কে মাদক সহ গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী আইরিন আক্তার(২৬) কে একই সাথে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে খালেদ মাহমুদ ‌ তূর্য নামের এক ব্যক্তি ফরিদপুর শহরে ছিনতাই এবং সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল তার বাহিনী নিয়ে। এই বাহিনীর মূল সন্ত্রাসী তূর্য গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় তার কিছু সদস্য। এরমধ্যে সাব্বির, মুসা,আফ্রিদি,রনি,প্রিয় এবং আরো অনেকে বলে জানা যায়। এছাড়া থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।

এরা ফরিদপুর ঝিলটুলী এলাকায় ছোট একটি রুম নিয়ে মাদকের কারবারী করতো বলে জানাগেছে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ১৬ জুন মঙ্গলবার দিবাগত রাত ‌ ১২-৪০ মিনিটে ফরিদপুর ক্যাম্প হতে ঝিলটুলির খালেদ মোহাম্মদ তূর্য এর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে তার নিজ বাড়িতে পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালানোর পর বাথরুম এর উপর থেকে তূর্যকে গ্রেফতার করে এবং বাড়ি তল্লাশি করে ৬০ পিস ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন প্রকার আনুষাঙ্গিক দ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র পাওয়া যায়। এবং জানা যায় তার স্ত্রী সহ মাদক ব্যাবসা করে আসছে।

উক্ত মাদক সহ খালেদ মোহাম্মদ তূর্য এবং তার স্ত্রী মোছা: আইরিন বেগম (২৬) কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ক্যাম্প ফরিদপুর কমান্ডার বলেন, দেশের পরিস্থিতি রক্ষার্থে আমাদের অভিযান এভাবেই চলমান থাকবে ‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ