বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরে গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 

মোঃ আরিফ শেখ জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ‌ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

সভায় ২৫ মার্চ রাত ১০:৩০ মিনিটে ‌এক মিনিট বৈদ্যুতিক ব্ল্যাকআউট, গণহত্যায় নিহতদের আত্মার মাগফেরাতে বিশেষ দোয়া ও মোনাজাত এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

এছাড়া ‌

 

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি এবং জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে।

 

সকাল ৮টায় ডিসি অফিস থেকে একটি র‍্যালি স্টেডিয়ামের পাশে গণকবরে পুষ্পস্তবক অর্পণ করবে।

 

সকাল ৯টায় ফরিদপুর জেলা স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বাহিনীর কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

 

সকাল ১১টায় কবি জসিমউদ্দিন হলে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ