মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে কুমার নদীতে দুই নাতিকে বাঁচাতে গিয়ে দাদিসহ তিনজনের মৃত্যু

Reporter Name

 

সেক মোহাম্মদ আফজাল, ক্রাইম রিপোর্টার :

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চড়ে কুমারনদে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয় বাসিন্দা সাগর মোল্লা বলেন, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে গিয়ে আপন চাচাতো ভাই দুই শিশু সোয়াদ(৬) ও তৌসিফ(৭) পানিতে ডুবে যায় ডুবে। তাদেরকে উদ্ধার করতে গিয়ে দাদি সহ তিনজনই নিখোঁজ হন। ফরিদপুর সদর উপজেলার কাপড় ইউনিয়নের পশ্চিম ভাষানচর চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এ ঘটনা ঘটে। তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয় এর প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারে না। বিকেল সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। মৃতদেহ উদ্ধার করলে পরিচয় জানা যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, আমরা পৌনে পাঁচটার দিকে দুটি মৃতদেহ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাই, সন্ধ্যা ছয়টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করলে মৃতদেহের পরিচয় জানা যায়। এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে বলে তারা আমাদেরকে জানান। কিছু সময় মৃতদেহটি খোঁজার পরে সন্ধ্যার কারণে আমরা অভিযান সমাপ্তি টানি। শুক্রবার সকাল পর্যন্ত যদি নিখোঁজ মৃতদের দেহটি না পাওয়া যায় তাহলে আবার আমরা তল্লাশি অভিযান শুরু করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ