বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরের মধুখালীতে মুক্তিপনের ১৫ লক্ষ টাকা না পেয়ে ৪র্থ শ্রেনীর ছাত্রকে হত্যা

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল,(ফরিদপুর) ক্রাইম রিপোর্টার:

মুক্তিপণের দাবিতে পরিকল্পিতভাবে অপহরণের পর তাকে হত্যা করার অভিযোগ উঠে। এ ঘটনায় তুহিন শেখ (৩২) ও আমিরুল ইসলাম (২৫) নামে দুজনকে আটক করা হয়েছে।

এর আগে সোমবার ১৮ আগষ্ট রাতে উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামের একটি জমির আইলে আবর্জনার নিচে চাপা অবস্থায় তামিমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তামিম উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গাপোলদী গ্রামের সৌদি প্রবাসী শামীম তালুকদারের ছেলে। সে স্থানীয় গোপালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট শুক্রবার বিকেলে তামিম ঘুরতে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের পক্ষ থেকে তামিমের খোঁজ শুরু করলে একপর্যায়ে তুহিন শেখের মোবাইলে করা হয়, কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের কাছে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা দেওয়ার প্রস্তুতিও ছিল পরিবারের। কিন্তু শেষ পর্যন্ত জীবন রক্ষা হয়নি শিশুটির।

হত্যায় অভিযুক্ত তুহিন প্রায় এক বছর আগে দিনমজুর হিসেবে নিহত তামিমদের বাড়িতে কাজ করতে এসেছিলেন। প্রায় ১৫ দিন আগে আবারও এ গ্রামে এসে ঘটনার দিন তামিমকে নিয়ে বের হন তিনি।

পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালানো হয়। ১৮ আগস্ট রাতে পার্শ্ববর্তী মাগুরার মোহাম্মদপুর উপজেলার বড়গাতি গ্রামের বাসিন্দা তুহিন শেখকে আটক করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার কোরকদী ইউনিয়নের বাঁশপুর গ্রামের একটি জমির আইলে আবর্জনার নিচে চাপা অবস্থায় তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। মুক্তিপণের দাবিতে শিশুটিকে অপহরণ করে হত্যা করা হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ