বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরের নগরকান্দায় ট্রেন- নসিমন সংঘর্ষে যুবক নিহত

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী ইউনিয়নের নাড়ুয়াহাটি গ্রামের সিরাজ তালুকদারের ছেলে মোস্তাক তালুকদার (১৭) রাজবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের সাথে নসিমনের সংঘর্ষে আহত হয় পরে উপস্থিত জনতা সাথে সাথে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করার কথা বলে আহত মোস্তাককে ঢাকার পথে শিবচর উপজেলার পাচ্চর এলাকায় পৌঁছে বেলা পৌনে ২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
২৪ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাক পরিবারের একমাত্র উপার্জনকারী প্রতিদিনের মত গাছ কাটার কাজে নসিমন নিয়ে বাড়ি থেকে বের হয়ে রেলক্রসিং পার হওয়ার সময় নসিমনের সাথে সংঘর্ষে মোস্তাক ছিটকে রাস্তার পাশে পড়ে যায় এবং নসিমনটিকে ছেছড়ে প্রায় আধা কিলোমিটার দূরে শ্রাংগাল রেল ব্রীজের কাছে নিয়ে যায় পরে ট্রেন থামিয়ে নসিমন সরিয়ে ট্রেন আবার যাত্রা করে।
মোস্তাকের লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নগরকান্দা থানা এবং রাজবাড়ী রেলওয়ে পুলিশের এসআই সুজন খান লাশের সুরতহাল করে স্হানীয় নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে লাশ দাফন করার সিদ্ধান্ত দেয়।
পুত্রের মৃত্যুতে পিতা সিরাজ তালুকদার এবং মাতা সূর্য বেগম পাগলের মত বিলাপ করছে। পরিবার সূত্রে জানা যায় গত ২০ বছর আগে রাজ্জাক তালুকদার অজ্ঞাত রোগে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ