সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরের কৌজুরী ইউনিয়নে সরকারি খাল ও রাস্তার মাটি কাটার অভিযোগ, গাছ কেটে ড্রাম ট্রাক চলাচলের সুবিধা

জেলা প্রতিনিধি ফরিদপুর

ফরিদপুরের কৌজুরী ইউনিয়নে সরকারি খাল ও রাস্তার মাটি কাটার অভিযোগ, গাছ কেটে ড্রাম ট্রাক চলাচলের সুবিধা

 

জেলা প্রতিনিধি ফরিদপুর

 

ফরিদপুর জেলার কৌজুরী ইউনিয়নের পশ্চিম বিলনানিয়া চর এলাকায় সরকারি খাল খননের মাটি এবং সরকারি রাস্তার মাটি প্রকাশ্যে কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, বাবুল নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাল খননের মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে সরকারি রাস্তার পাশ থেকেও মাটি কেটে নেওয়ায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

অভিযোগ রয়েছে, মাটি বহনের জন্য ড্রাম ট্রাক ও ভারী যানবাহন চলাচলের সুবিধা করতে সড়কের পাশে থাকা জীবিত গাছ পর্যন্ত কেটে ফেলা হয়েছে। পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এসব গাছ নিধনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দিনের পর দিন প্রকাশ্যে সরকারি সম্পদ লুট হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বর্ষা মৌসুমে রাস্তা ভেঙে পড়লে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে সরকারি খাল, রাস্তা ও গাছ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ