সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

প্রেসক্লাব গোপালগঞ্জের চুরির ঘটনায় একজন গ্রেফতার

Reporter Name

মোঃ শিহাব উদ্দিন,(গোপালগঞ্জ) জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ প্রেসক্লাব ও সময় টিভির স্থানীয় কার্যালয়ে চুরির ঘটনায় মো. রইচ শেখ (২২) নামে একজনকে গ্রেফতার করেছে সদর ফাঁড়ি পুলিশ। তিনি খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা ও গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার ভাড়াটিয়া।

এ ঘটনায় সদর থানায় এফআইআর নং ২৮/২৯১, তারিখ: ৩১ জুলাই ২০২৫, দায়ের করা হয়। দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারা অনুসারে মামলা রুজু হয়েছে।

সদর ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম বলেন, “তদন্তসাপেক্ষে তাকে গ্রেফতার করা হয়েছে।”

উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে প্রেসক্লাব ভবনের দুটি কক্ষ ও সময় টিভির অফিসে চুরির ঘটনা ঘটে। ল্যাপটপ, টিভি, মোবাইল, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ও গুরুত্বপূর্ণ কাগজপত্র খোয়া যায়।

চুরির ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকরা। পুলিশ জানায়, মালামাল উদ্ধারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ