রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

প্রবাসীদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে – আসিফ নজরুল

Reporter Name

টাঙ্গাইল প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা দেশে এসে ঠিক মতো সঠিক চিকিৎসা সেবা পায়না, তাই তাদের টাকায় তাদের জন্য দেশে একটি হাসপাতাল নির্মাণ করা হবে। যার মালিক হবে প্রবাসীরাই। এ সব দ্রুত বাস্তবায়ন করা হবে।  এছাড়া আজকে টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো তা দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে।

শনিবার  বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী, নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্লের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে। ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে। জাপানে জনবল পাঠানো হবে। এছাড়া বিভিন্ন দেশের সাথে কথা হচ্ছে অতিদ্রুত জনবল নিবে বলেও জানিয়েছেন তারা।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার পর ৩ থেকে ৬ মাস শিক্ষার্থীরা অবসর সময় পার করে। সেই সময়কে কাজে লাগাতে ও শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সারাদেশের বিভিন্ন কেন্দ্রে ৬ হাজার শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্স চালু করা হয়েছে। যারা বিদেশ যান তারা যদি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যান, তাহলে বেতন ভাতাসহ সকল সুযোগ সুবিধা পাবেন।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর, পুলিশ সুপার মিজানুর রহমান । এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ