মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিএমএইচে মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেলেন ডা. বিটু

অনলাইন ড্রেস

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

 

 

 

হাসপাতালে পৌঁছে ডা. বিটু রাষ্ট্রদূতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

 

 

 

 

 

তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুশফিকুল ফজল আনসারীর প্রতি দ্রুত সুস্থতার বার্তা পৌঁছে দেন।

 

এসময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি রাষ্ট্রদূতের দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদেরও আশ্বস্ত করেন।হাসপাতাল সূত্রে জানা যায়, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মুশফিকুল ফজল আনসারীকে সোমবার বিকেল ৩টায় সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ