বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

প্রকৃত অপরাধীদের শায়েস্তা করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রকৃত অপরাধীদের শায়েস্তা না করলে সবুজ পাসপোর্টধারীদের ভোগান্তি কমবে না।

সোমবার (৪ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, মার্কিন ভিসা জটিলতার জন্য দায়ী আমরা। আমরা আমাদের এই জায়গায় নিয়ে গেছি। দেশের ভেতরের অস্থিরতা প্রবাসে অবস্থানরত দেড় কোটি মানুষের ওপরও আরোপিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সব সেবা দিতে পারছে এমনটা নয় উল্লেখ করে তিনি বলেন, বিদেশে মিশনগুলোতে সীমাবদ্ধতা থাকায় অনেক চেষ্টার পরও সেবা নিশ্চিত করা যায় না। বিদেশের মিশনগুলোতে সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা চলছে।

জুলাই অভ্যুত্থান দেশ ও জাতির অধিকার আদায়ের পথ সুগম করেছে মন্তব্য করে উপদেষ্টা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই আন্দোলন অনুপ্রেরণা হয়ে থাকবে। তরূণ প্রজন্মের আত্মত্যাগের বাংলাদেশ হবে বিশ্বের কাছে অনুকরণীয়।

দেশে নির্বাচনে কারচুপি নিয়ে তিনি বলেন, কারচুপি শুরু হয়েছে ‘৭৩ থেকে; মাত্র ৪টি নির্বাচনে এদেশের মানুষে ইচ্ছার প্রতিফলন ঘটেছে। বাকিগুলোতে হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ