শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভিত্তিহীন গাজীপুরে মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জামায়াত আমিরের তুরস্কে খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থী মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে : সাম্রাজ্যবাদবিরোধী জোট স্বাধীনতা পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত ইলিয়াস আলীর ত্যাগ গণতন্ত্রকে শক্তিশালী করবে জুলাইয়ের গৌরব, অসাধুদের কালো বাণিজ্য! ৩ বিভাগের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস কাজের কথা বলে অপহরণ করে পাহাড়ে জিম্মি, র‍্যাবের অভিযানে উদ্ধার ৩
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পৌরসভার নাকের ডগায় ড্রেন দখল করে বহুতল ভবন! নীরব দর্শকের ভূমিকায় পৌর-কর্তৃপক্ষ-

Reporter Name

 

মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক :

জামালপুর সদর পৌরসভার সামনেই প্রকাশ্যে পৌরসভার ড্রেন ও রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সদর পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্গত আমলাপাড়া, জামালপুর জিলা স্কুল সংলগ্ন এলাকায় পৌরসভার নিজস্ব ড্রেনের ওপর অবৈধভাবে এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, হাজী আশরাফ হোসেন মোরাদ গং নামধারী একদল অসাধু ব্যক্তি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় জামালপুর সদর পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে পৌরসভার ড্রেন দখল করে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। সরকার পরিবর্তনের পরও অবৈধ নির্মাণ কাজ অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, ড্রেনের ওপর ভবন নির্মাণের ফলে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। বর্ষা মৌসুমে আশপাশের সড়ক ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ।
এ বিষয়ে ভবন মালিক হাজী আশরাফ হোসেন মোরাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“আমরা সদর পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তাদের সঙ্গে ম্যানেজ করেই কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের যদি কিছু বলার থাকে, তাহলে পৌরসভার সার্ভেয়ার বা পৌর প্রকৌশলীর সঙ্গে কথা বলেন।”
তবে বিষয়টি নিয়ে পরবর্তীতে জামালপুর সদর পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ড্রেনের ওপর ভবন নির্মাণের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন, যা পুরো ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে।
এমতাবস্থায় এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে পৌরসভার ড্রেনের ওপর নির্মিত অবৈধ বহুতল ভবন উচ্ছেদ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় গুণিজনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ