বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী

অনলাইন ডেক্স

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পৃথিবীর বহু জাতির সংস্কৃতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ। আমরা যদি আমাদের এই সমৃদ্ধ সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরতে পারি, তবে বিশ্ব দরবারে নিজেদের অন্যতম শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) পরিবেশনায় নববর্ষ উদযাপনের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী বলেন, সংস্কৃতি হলো একটি জাতির আত্মা।কোনো জাতির সংস্কৃতি চর্চা দেখেই সে জাতি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যায়।

 

নিতাই রায় উল্লেখ করেন, বর্তমান সরকার সংস্কৃতি চর্চাকে দেশের গ্রাম-গঞ্জ পর্যন্ত ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য।

এ বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, বিভেদ চাই না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চায়, এখানে সবার সমান অংশগ্রহণ থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ