শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ৬ ও ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ আগস্ট বাদ মাগরিব এই সভা আয়োজন করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক অধিকার চর্চা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করতেই এই আয়োজন।সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাহাতাব আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন,গণমানুষের অধিকার আদায়ে ইসলামপন্থীদেরকে নেতৃত্বে আনতে হবে। আসন্ন নির্বাচনে দলীয় প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় আমাদের অনিবার্য। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান এবং পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

তাঁরা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের নির্বাচনী প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ঘরে ঘরে গিয়ে দলের বার্তা পৌঁছে দিতে হবে। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পদ্ধতিতেই এদেশে ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ তৌফিকু ইসলাম, সেক্রেটারি মোঃ মুনছুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন ইবাদত,অত্র এলাকার বিশিষ্ট আলেম মাওলানা ইলিয়াস হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ