বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি নিয়োগের লটারি অনুষ্ঠিত পাঁচ বছর পর শুক্রবার দেশে ফেরার কথা ছিল, আবুধাবিতে ছুরিকাঘাতে প্রাণ গেল পটিয়ার পুলকের রাজশাহীতে উৎসবমুখর আয়োজনে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পাঁচবিবিতে পূজা মন্ডব পরিদর্শন করেন রাজশাহী পুলিশের ডিআইজি-শাহজাহান

Reporter Name

 

মো: মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন পৃজামন্ডব পরিদর্শন করেন পুলিশের রাজশাহী বিভাগের ডিআইজি মোহাম্মদ শাহজাহান হোসেন পিপিএম (বার)।

সোমবার(২৯সেপ্টেম্বর) দুপুরে তিনি পাঁচবিবি পৌরসভার বারোয়ারী কেন্দ্রীয় দূর্গা মন্দির পরিদর্শনে আসেন। পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি মহোদয় এসময় মন্দির কমিটির সদস্য ও উপস্থিত সকল ভক্ত পুজারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব পালন করবেন পুলিশ সবসময় আপনাদের পাশে আছে।

কোন অপশক্তি যদি আপনাদের পুজা উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা করলে ৯৯৯ লাইনে ফোন দেওয়ার সংগে সংগে পুলিশ আপনাদের সার্বিক সহযোগিতা করবে।

এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ তুহিন রেজা, থানার তদন্ত ওসি মোঃ ইমায়েদুল জাহিদী, পুলিশের বিশেষ শাখার ডিআইও-১ মোঃ মিজানুর রহমান, জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মোঃ আসাদুজ্জামান, উপজেরা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পাঁচবিবি উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী, বারোয়ারী মন্দির পুজা উদযাপন কমিটির সভাপতি দুলু গোয়ালা, পাঁচবিবি বণিক সমিতির সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অনেকে।এসময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ